Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
গণপরিবহনে নারীদের সুরক্ষায় ‘হেল্প’ অ্যাপ, অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করা হবে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 March, 2025, 05:05 pm
Last modified: 15 March, 2025, 05:43 pm

Related News

  • সংঘাতময় এলাকায় যৌন সহিংসতার জন্য ইসরায়েলকে ‘কালো তালিকাভুক্ত’ করল জাতিসংঘ
  • দুই মাসে মব সহিংসতায় নিহত ৪০, নারী নির্যাতনের ঘটনা ৬০১টি: মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন
  • ধর্ষণের শিকার গলাকাটা শিশুটি হাঁটছে: এরপরেও কি রাষ্ট্র চুপ থাকবে?
  • ছাত্রদের যৌন নিপীড়ন: প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত
  • প্রসঙ্গ যৌন হয়রানি: ছেলে ভুক্তভোগীর সংখ্যা বাড়ছে 

গণপরিবহনে নারীদের সুরক্ষায় ‘হেল্প’ অ্যাপ, অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করা হবে

শুরুতে পাইলট প্রকল্প হিসেবে এই সেবা ঢাকার বছিলা থেকে সায়েদাবাদ রুটে বাস্তবায়ন করা হবে। তবে সীমিত আকারে সেবাটি দেশের যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন নারীরা।
টিবিএস রিপোর্ট
15 March, 2025, 05:05 pm
Last modified: 15 March, 2025, 05:43 pm
ছবি: সংগৃহীত

বাস বা যেকোনো গণপরিবহনে নারীরা যেকোনো হয়রানি বা যৌন নিপীড়নের শিকার হলে তা স্মার্টফোনের 'হেল্প' অ্যাপের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে পারবে নারীরা। অভিযোগ জানানোর পাশাপাশি চাইতে পারবেন সহায়তা। ঢাকার গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে চালু হয়েছে  এই অ্যাপ।

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে পরিষেবাটি চালু করেছে। অ্যাপটির পুরো নাম হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম (হেল্প)।

শুরুতে পাইলট প্রকল্প হিসেবে এই সেবা ঢাকার বছিলা থেকে সায়েদাবাদ রুটে বাস্তবায়ন করা হবে। তবে সীমিত আকারে সেবাটি দেশের যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন নারীরা।

আজ শনিবার (১৫ মার্চ) রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টার ভবনে অ্যাপটির উদ্বোধন করা হয়। বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, নারী নিপীড়নের ঘটনায় অনেক ক্ষেত্রেই ভুক্তভোগীরা তা প্রকাশ করতে চান না। নতুন চালু হওয়া পরিষেবাটি খুবই সুন্দর উদ্যোগ। এখন থেকে এ অ্যাপের মাধ্যমে পাওয়া অভিযোগগুলোকে এফআইআর হিসেবে গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম। বক্তব্যে তিনি বলেন, 'সাম্প্রতিক নারী নির্যাতনের যে খবর আসছে, বাস্তবচিত্র আরও খারাপ। একজন নারী ধর্ষণের শিকার হলে তিনি একা নন, পুরো সমাজ-রাষ্ট্রও ধর্ষিত হয়। সে জন্য এটি প্রতিরোধে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।'

ফওজিয়া মোসলেম বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে কমিউনিটি পর্যায় থেকে চাহিদা আসতে হবে।

সভাপতির বক্তব্যে বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিজেসি ভবিষ্যতেও কাজ করবে বলে জানিয়েছেন।

Related Topics

টপ নিউজ

হেল্প অ্যাপ / নারী নির্যাতন / যৌন নিপীড়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • সংঘাতময় এলাকায় যৌন সহিংসতার জন্য ইসরায়েলকে ‘কালো তালিকাভুক্ত’ করল জাতিসংঘ
  • দুই মাসে মব সহিংসতায় নিহত ৪০, নারী নির্যাতনের ঘটনা ৬০১টি: মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন
  • ধর্ষণের শিকার গলাকাটা শিশুটি হাঁটছে: এরপরেও কি রাষ্ট্র চুপ থাকবে?
  • ছাত্রদের যৌন নিপীড়ন: প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত
  • প্রসঙ্গ যৌন হয়রানি: ছেলে ভুক্তভোগীর সংখ্যা বাড়ছে 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]