Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
ধর্ষণবিরোধী পদযাত্রা: পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্র ফেডারেশন-ছাত্র ইউনিয়নের নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 March, 2025, 05:50 pm
Last modified: 12 March, 2025, 05:59 pm

Related News

  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
  • পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি, কয়েকজনের পদোন্নতি
  • তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার নিয়ে যা বলছে পুলিশ
  • নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, গ্রেপ্তার ৩
  • রাজধানীতে অভিযান চালিয়ে আ. লীগের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ

ধর্ষণবিরোধী পদযাত্রা: পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্র ফেডারেশন-ছাত্র ইউনিয়নের নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

রমনা থানার ওসি গোলাম ফারুক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, আসামিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
টিবিএস রিপোর্ট
12 March, 2025, 05:50 pm
Last modified: 12 March, 2025, 05:59 pm
ছবি: খন্দকার আবিদুর রহমান/টিবিএস

ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ধর্ষণবিরোধী পদযাত্রার সময় পুলিশের ওপর হামলার অভিযোগে ১২ জনের নাম উল্লেখ করে এবং ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল খায়ের বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

রমনা থানার ওসি গোলাম ফারুক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, আসামিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন: অং অং মারমা; ইডেন মহিলা কলেজ শাখার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সুমাইয়া শাহিনা; ছাত্র ইউনিয়নের সদস্য অদ্রিতা রায়; ছাত্র ফেডারেশনের সদস্য আরমান; ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি মেঘমল্লার বসু; ঢাকা মহানগর শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি আল আমিন রহমান; রিচার্ড; ছাত্র ফেডারেশনের সদস্য হাসান শিকদার; ছাত্র ফেডারেশনের সদস্য সীমা আক্তার; ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ; ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মাইন আহমেদ; এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমাদ চৌধুরী।

গতকাল মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে ধর্ষণবিরোধী মিছিলের অংশ হিসেবে বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি জমা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সংঘর্ষে সাত পুলিশ সদস্য আহত হন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বিকেল ৩টা ২০ মিনিটে ইন্টারকন্টিনেন্টালের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম জানান, বিক্ষোভকারীরা শাহবাগ থেকে যমুনার দিকে মিছিল নিয়ে যাচ্ছিলেন।

তিনি বলেন, পুলিশ তাদের ইন্টারকন্টিনেন্টাল মোড়ে থামানোর চেষ্টা করলে সংঘর্ষ বাধে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু অভিযোগ করেন, সংঘর্ষের সময় পুলিশের লাঠিচার্জে ১০-১২ জন বিক্ষোভকারী আহত হন।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে স্মারকলিপি জমা দিতে যাচ্ছিলাম।  কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়।  বাকবিতণ্ডার একপর্যায়ে ব্যারিকেড ভেঙে আমাদের ওপর লাঠিচার্জ করে, এতে দুজন গুরুতর আহত হন এবং আমিসহ অন্তত ১০-১২ জন আহত হই।

এর আগে, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে যমুনার দিকে রওনা দেন।

তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগসহ দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার দ্রুত বিচার দাবি করেন।

ইন্টারকন্টিনেন্টালের সামনে মিছিলটি পৌঁছালে পুলিশ বাধা দেয়।

Related Topics

টপ নিউজ

পুলিশ / ধর্ষণবিরোধী আন্দোলন / ধর্ষণ / পদযাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
  • পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি, কয়েকজনের পদোন্নতি
  • তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার নিয়ে যা বলছে পুলিশ
  • নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, গ্রেপ্তার ৩
  • রাজধানীতে অভিযান চালিয়ে আ. লীগের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]