পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি, কয়েকজনের পদোন্নতি
পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ২১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ডিআইজি পদমর্যাদার চার কর্মকর্তাকে অতিরিক্ত আইজি পদে পদোন্নতিও দেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সবচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদোন্নতি দেওয়া হয়।
অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন- পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে একই অধিদপ্তরে অতিরিক্ত আইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে, এনএসআই-এর পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে অতিরিক্ত আইজি পদে পদোন্নতি দিয়ে সিআইডিতে বদলি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানকে অতিরিক্ত আইজি পদে পদোন্নতি দিয়ে পুলিশ টেলিকমে বদলি করা হয়েছে এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে অতিরিক্ত আইজি পদে পদোন্নতি দিয়ে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
এছাড়া চার জন ডিআইজি, আট জন অতিরিক্ত ডিআইজি ও পাঁচ জন এসপিকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে।
