Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
৫ মাস ধরে কমিউনিটি ক্লিনিকে ওষুধ নেই, ভোগান্তিতে প্রান্তিক মানুষ

বাংলাদেশ

সানা উল্লাহ সানু
05 March, 2025, 06:15 pm
Last modified: 05 March, 2025, 06:20 pm

Related News

  • লক্ষ্মীপুরে কোরবানির পশুর চামড়া কেনায় ব্যবসায়ীদের অনীহা
  • খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • ঈদের আগে লক্ষ্মীপুর-নোয়াখালীতে মহামারি রূপ নিল ‘লাম্পি ডিজিজ’, চিন্তায় পশুপালনকারীরা
  • লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের সংঘর্ষ; পুলিশসহ আহত ১০
  • ইরান সংঘাত দীর্ঘ হলে ওষুধের কাঁচামালে বড় সংকটের আশঙ্কা

৫ মাস ধরে কমিউনিটি ক্লিনিকে ওষুধ নেই, ভোগান্তিতে প্রান্তিক মানুষ

‘একদিকে আমরা আট মাস ধরে বেতন পাচ্ছি না, অন্যদিকে ওষুধও নেই। রোগীরা এসে গালমন্দ করেন, বিষয়টি খারাপ লাগে।’
সানা উল্লাহ সানু
05 March, 2025, 06:15 pm
Last modified: 05 March, 2025, 06:20 pm
ছবি: সানা উল্লাহ সানু/টিবিএস

লক্ষ্মীপুরের কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধ সংকট তীব্র আকার ধারণ করেছে। রোগীদের উপস্থিতি থাকলেও প্রয়োজনীয় ওষুধের অভাবে সেবা প্রদান ব্যাহত হচ্ছে, ফলে ভোগান্তিতে পড়েছে প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী।

মেঘনা নদীর তীরবর্তী লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি এলাকার জেলে-বধূ জান্নাত বেগম (৩৫) পেটের পীড়ায় ভুগছিলেন। মঙ্গলবার (৪ মার্চ) সকালে স্থানীয় হযরত আলী কমিউনিটি ক্লিনিকে চিকিৎসার জন্য গেলেও কাঙ্ক্ষিত ওষুধ পাননি বলে অভিযোগ করেন তিনি।

ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার তাকে জানান, তার জন্য প্রয়োজনীয় মেট্রোনিডাজল গ্রুপের ওষুধটি পাঁচ মাস ধরে সরবরাহ বন্ধ রয়েছে। ওষুধ কেনার সামর্থ্য না থাকায় জান্নাত বেগমকে খালি হাতে ফিরতে হয়।

একই পরিস্থিতির মুখে পড়েছেন চর কালকিনি এলাকার রাবেয়া, রাহেলা ও শিশু সামিউল। তারা জানান, শহরে গিয়ে চিকিৎসা নেওয়ার সামর্থ্য নেই বলে একমাত্র ভরসা বাড়ির পাশের কমিউনিটি ক্লিনিক। কিন্তু সেখানে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না।

সদর উপজেলার চর মনসা গ্রামের নাছিমা, উত্তর চর লরেঞ্চ গ্রামের মুন্নী ও ফাতেমাও একই অভিযোগ করেন।

উত্তর চর লরেঞ্চ কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার মো. এরশাদ জানান, সর্বশেষ গত বছরের সেপ্টেম্বর মাসে ক্লিনিকের জন্য ওষুধ সরবরাহ করা হয়েছিল। এরপর ছয় মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে।

তিনি বলেন, 'একদিকে আমরা আট মাস ধরে বেতন পাচ্ছি না, অন্যদিকে ওষুধও নেই। রোগীরা এসে গালমন্দ করেন, বিষয়টি খারাপ লাগে।'

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কামরুল আহসান বলেন, কমিউনিটি ক্লিনিক চালুর সময় ৩২ প্রকার ওষুধ সরবরাহ করা হলেও পরে তা কমে আসে। 'সর্বশেষ গত সেপ্টেম্বর মাসে ২২ প্রকার ওষুধ সরবরাহ করা হয়েছিল, কিন্তু গত পাঁচ মাস ধরে নতুন করে কোনো ওষুধ আসেনি।'

আরেক হেলথ কেয়ার প্রোভাইডার জান্নাতুন নাঈম ইকন জানান, অত্যন্ত প্রয়োজনীয় মেট্রোনিডাজল, অ্যামোক্সিসিলিন ও পেনিসিলিনসহ বেশ কয়েকটি ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে, যেগুলো প্রান্তিক মানুষের প্রাথমিক চিকিৎসার জন্য অত্যাবশ্যক।

এ বিষয়ে লক্ষ্মীপুরের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) কাজী মো. মমিন বলেন, 'অফিসিয়াল সমস্যার কারণে কমিউনিটি ক্লিনিকগুলোতে গত কয়েক মাস ধরে ওষুধ সরবরাহ করা যাচ্ছে না। সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।'

তবে সমস্যার সমাধান কবে হবে, তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মোট ১৮০টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।

প্রায় দুই দশক আগে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এসব ক্লিনিক চালু করা হলেও নানা সমস্যায় জর্জরিত রয়েছে সেগুলো।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

লক্ষ্মীপুর / কমিউনিটি ক্লিনিক / ঔষধ / ওষুধ সংকট / ওষুধ / ক্লিনিক / প্রান্তিক জনগোষ্ঠী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • লক্ষ্মীপুরে কোরবানির পশুর চামড়া কেনায় ব্যবসায়ীদের অনীহা
  • খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • ঈদের আগে লক্ষ্মীপুর-নোয়াখালীতে মহামারি রূপ নিল ‘লাম্পি ডিজিজ’, চিন্তায় পশুপালনকারীরা
  • লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের সংঘর্ষ; পুলিশসহ আহত ১০
  • ইরান সংঘাত দীর্ঘ হলে ওষুধের কাঁচামালে বড় সংকটের আশঙ্কা

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]