৩৩ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ
দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, আজ দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩.০১ বিলিয়ন ডলারে। এর আগে গত ৩০ জুন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ৩২.৯০ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, রপ্তানি আয় এবং অন্যান্য উৎস থেকে বৈদেশিক মুদ্রার প্রাপ্তি বাড়ায় রিজার্ভের এই ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।
