Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
সংশোধিত বাজেটে ২৭ মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বাড়ল ৫৬,১১৭ কোটি টাকা

অর্থনীতি

শেখ আবদুল্লাহ
13 June, 2026, 10:35 am
Last modified: 13 June, 2026, 10:39 am

Related News

  • স্বাধীনতার পর এমন জনকল্যাণমুখী ও জীবনঘনিষ্ঠ বাজেট প্রণীত হয়নি: চিফ হুইপ
  • করমুক্ত আয়সীমা বেড়ে ৪ লাখ টাকা, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না টিআইএন
  • অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • বাজেটে নির্ঝরের মতো স্বপ্ন দেখলেও পরে সারা বছর স্বপ্নভঙ্গের ফল ভোগ করতে হয়: রুমিন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৩ কোটি টাকার বাজেট পেশ, গবেষণায় ইউজিসির বরাদ্দ ‘শূন্য’

সংশোধিত বাজেটে ২৭ মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বাড়ল ৫৬,১১৭ কোটি টাকা

বিপরীতে ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ কমানো হয়েছে ৫৯ হাজার ৩৪৮ কোটি টাকা। ফলে সার্বিকভাবে বাজেটের আকার ২ হাজার কোটি টাকা কমে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকায় নেমে এসেছে।
শেখ আবদুল্লাহ
13 June, 2026, 10:35 am
Last modified: 13 June, 2026, 10:39 am
ইলাস্ট্রেশন: টিবিএস

২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সামগ্রিক সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমানো হলেও নির্বাচন আয়োজন, ঋণের সুদ পরিশোধ, ভর্তুকি-প্রণোদনা, কৃষিঋণ মওকুফ এবং কয়েকটি বড় প্রকল্পের অর্থায়নের প্রয়োজনীয়তায় ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

বাজেট নথি অনুযায়ী, মূল বাজেটে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য মোট বরাদ্দ ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ ৫৬ হাজার ১১৭ কোটি টাকা বাড়ানো হয়েছে। বিপরীতে ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ কমানো হয়েছে ৫৯ হাজার ৩৪৮ কোটি টাকা। ফলে সার্বিকভাবে বাজেটের আকার ২ হাজার কোটি টাকা কমে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকায় নেমে এসেছে।

সংশোধিত বাজেটে সবচেয়ে বেশি অতিরিক্ত বরাদ্দ পেয়েছে অর্থ বিভাগ। বিভাগটির বরাদ্দ ২৮ হাজার ৬৫৫ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। যদিও উন্নয়ন খাতে বরাদ্দ কমানো হয়েছে, তবে অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধ, শেয়ার মূলধনে বিনিয়োগ, ভর্তুকি ও প্রণোদনা খাতে বাড়তি ব্যয়ের কারণে এই অতিরিক্ত অর্থ বরাদ্দ দিতে হয়েছে বলে জানিয়েছে অর্থ বিভাগ।

অতিরিক্ত বরাদ্দ পাওয়া অন্যান্য খাত

এদিকে, মূল বাজেটে নির্বাচন কমিশনের জন্য ২ হাজার ৯৫৬ কোটি টাকা বরাদ্দ থাকলেও সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৪ হাজার ৩৪৫ কোটি ৬৫ লাখ টাকা করা হয়েছে।

বাজেট নথিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য অতিরিক্ত ১ হাজার ৩৮৯ কোটি ৬৫ লাখ টাকা প্রয়োজন হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের দুটি চলমান প্রকল্পের জন্যও বাড়তি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বরাদ্দ ১২ হাজার ৪০৫ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। এই অর্থ থোক বরাদ্দ হিসেবে রাখা হয়েছে, যা সাধারণত সরকারের জরুরি ও অনাকাঙ্ক্ষিত ব্যয় মেটাতে ব্যবহৃত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় অতিরিক্ত ৪ হাজার ৯২৩ কোটি টাকা পেয়েছে। বাজেট নথিতে একটি চলমান প্রকল্পের জন্য এ অর্থ বরাদ্দের কথা বলা হলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অর্থায়নের প্রয়োজনেই এই বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগকে অতিরিক্ত ১ হাজার ৮০৯ কোটি টাকা এবং পানি সম্পদ মন্ত্রণালয়কে ২ হাজার ১৭৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের ক্ষেত্রে মেরামত ও সংরক্ষণ ব্যয় বৃদ্ধিকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অতিরিক্ত ১ হাজার ৬৯১ কোটি টাকা পেয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের আসল ও সুদ মওকুফ কর্মসূচি বাস্তবায়নের জন্য এই অর্থ প্রয়োজন হয়েছে বলে বাজেট নথিতে উল্লেখ করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রম সম্প্রসারণের কারণে অতিরিক্ত ৬৮৪ কোটি টাকা পেয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে ৩০২ কোটি টাকা।

আইন ও বিচার বিভাগকে পণ্য ও সেবা খাতে ব্যয় বৃদ্ধি এবং বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের বাজেট এ বিভাগে স্থানান্তরের কারণে অতিরিক্ত ৮৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে জননিরাপত্তা বিভাগ অ-আর্থিক সম্পদ ও বিশেষ কার্যক্রম খাতে ব্যয়ের জন্য অতিরিক্ত ১৭২ কোটি টাকা পেয়েছে।

নিয়োগ পরীক্ষা আয়োজনের ব্যয় মেটাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) অতিরিক্ত ৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

কোন খাতে বাড়লো, কোন খাতে কমলো

বাজেট বিশ্লেষণে দেখা যায়, অতিরিক্ত বরাদ্দ পাওয়া ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে মাত্র ১২টি প্রতিষ্ঠান ৫৪ হাজার ৩২২ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ পেয়েছে, যা মোট বাড়তি বরাদ্দের প্রায় ৯৭ শতাংশ। বাকি ১৫টি মন্ত্রণালয় ও বিভাগ মিলিয়ে অতিরিক্ত বরাদ্দ পেয়েছে ১ হাজার ৭৯৫ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সংশোধিত বাজেটের এই পরিবর্তন মূলত সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকার, জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, ঋণ ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং চলমান বড় প্রকল্পগুলোর অর্থায়নের প্রয়োজন বিবেচনায় করা হয়েছে।

অন্যদিকে বাস্তবায়ন সক্ষমতার ঘাটতি, ধীর ব্যয় এবং ব্যয় সংকোচন নীতির কারণে অনেক মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ কমানো হয়েছে। ফলে সামগ্রিক বাজেটের আকার কিছুটা হ্রাস পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ জনসেবামূলক বেশ কয়েকটি মন্ত্রণালয় বরাদ্দকৃত অর্থ পুরোপুরি ব্যয় করতে পারেনি। ফলে সংশোধিত বাজেটে এসব মন্ত্রণালয়ের বরাদ্দ কমানো হয়েছে।
 

Related Topics

টপ নিউজ

বাজেট / সংশোধিত বাজেট / বরাদ্দ বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • কোলাজ: টিবিএস
    ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
    বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

Related News

  • স্বাধীনতার পর এমন জনকল্যাণমুখী ও জীবনঘনিষ্ঠ বাজেট প্রণীত হয়নি: চিফ হুইপ
  • করমুক্ত আয়সীমা বেড়ে ৪ লাখ টাকা, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না টিআইএন
  • অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • বাজেটে নির্ঝরের মতো স্বপ্ন দেখলেও পরে সারা বছর স্বপ্নভঙ্গের ফল ভোগ করতে হয়: রুমিন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৩ কোটি টাকার বাজেট পেশ, গবেষণায় ইউজিসির বরাদ্দ ‘শূন্য’

Most Read

1
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

3
কোলাজ: টিবিএস
খেলা

ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
বাংলাদেশ

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]