Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
৫,০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন স্কিম গঠন বাংলাদেশ ব্যাংকের, সর্বোচ্চ সুদ ৯ শতাংশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 June, 2026, 06:15 am
Last modified: 09 June, 2026, 10:39 am

Related News

  • বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের
  • বাংলাদেশের নিট রিজার্ভ এখন ২৭.৯৩ বিলিয়ন ডলার
  • ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে গ্রাহকের খরচ কি বাড়তে পারে?
  • খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুযোগ পেল আব্দুল মোনেম সুগার রিফাইনারি
  • চলতি অর্থবছরে ৪৩ খাতে রপ্তানি প্রণোদনা হার অপরিবর্তিত রাখল সরকার

৫,০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন স্কিম গঠন বাংলাদেশ ব্যাংকের, সর্বোচ্চ সুদ ৯ শতাংশ

টিবিএস রিপোর্ট
09 June, 2026, 06:15 am
Last modified: 09 June, 2026, 10:39 am
ফাইল ছবি: সংগৃহীত

দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য চলতি মূলধনের জোগান নিশ্চিত করতে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংকের এ-সংক্রান্ত জারি করা নীতিমালা সার্কুলারে অনুসারে, এই স্কিমের আওতায় উদ্যোক্তারা সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন।

দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি সিএমএসএমই খাতের বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই এই 'আবর্তক' বা রিভলভিং তহবিলটি গঠন করা হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে এই তহবিল গঠিত হয়েছে। 

এ তহবিলের প্রাথমিক মেয়াদ ৩ বছর। তবে এটি আবর্তক তহবিল হওয়ায় আদায়কৃত অর্থ পুনরায় ঋণ হিসেবে বিতরণের সুযোগ থাকবে। 

ব্যাংকগুলো ৪ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে

তফসিলি ব্যাংকগুলো ৪ শতাংশ সুদে বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। তবে গ্রাহক বা উদ্যোক্তা পর্যায়ে এই ঋণের সুদের হার কোনোভাবেই ৯ শতাংশের বেশি হতে পারবে না। 

ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও তাদের অনুমোদিত পদ্ধতিতে এই তহবিলের আওতায় বিনিয়োগ করতে পারবে।

এছাড়া বিদ্যমান নীতিমালা-বহির্ভূত অন্য কোনো চার্জ, ফি বা কমিশন গ্রাহকের ওপর আরোপ করা যাবে না।

ঋণপ্রাপ্তির যোগ্যতা 

যেসব সিএমএসএমই প্রতিষ্ঠান বর্তমানে সচল থাকা সত্ত্বেও প্রয়োজনীয় চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন বা সেবা পরিচালনা করতে পারছে না, তারা এই ঋণ পাওয়ার ক্ষেত্রে যোগ্য বিবেচিত হবে।

যেসব প্রতিষ্ঠানের ইতিমধ্যে অন্য কোনো স্কিমের আওতায় চলতি মূলধন ঋণ চলমান আছে, তারাও ব্যাংকের নিয়ম মেনে নির্দিষ্ট সীমার মধ্যে এই তহবিল থেকে ঋণ নিতে পারবে। 

তবে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) রিপোর্টে খেলাপি হিসেবে চিহ্নিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সুবিধা পাবে না। 

ঋণগ্রহীতারা ৩ থেকে ৬ মাসের গ্রেস পিরিয়ড সুবিধাও পাবেন।

এডিআর বেশি থাকা ব্যাংক অগ্রাধিকার পাবে

বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক এই পুনঃঅর্থায়ন কর্মসূচিতে অংশ নিতে পারবে। 

তবে যেসব ব্যাংকের ঋণ-আমানত অনুপাত (এডিআর) ৭০ শতাংশের বেশি, তারা এই তহবিল থেকে পুনঃঅর্থায়ন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

এই সুবিধা পেতে আগ্রহী ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সাথে অংশগ্রহণ চুক্তি সম্পাদন করতে হবে।

ব্যাংকগুলো এই ঋণের বিপরীতে প্রয়োজনে সহ-জামানত গ্রহণ করতে পারবে এবং ঋণ আদায়ের সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট ব্যাংকের ওপরই ন্যস্ত থাকবে। 

সিএমএসএমই উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং স্থবির অর্থনীতিতে গতিশীলতা আনাই এই বিশাল তহবিলের মূল লক্ষ্য বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Related Topics

টপ নিউজ

পুনঃঅর্থায়ন স্কিম / বাংলাদেশ ব্যাংক / সিএমএসএমই / সিএমএসএমই ঋণ / সিএমএসএমই খাত / কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
    ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • ছবি: এএফপি
    দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
    রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ছবি: সিসিটিভি
    চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • ফাইল ছবি
    বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

Related News

  • বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের
  • বাংলাদেশের নিট রিজার্ভ এখন ২৭.৯৩ বিলিয়ন ডলার
  • ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে গ্রাহকের খরচ কি বাড়তে পারে?
  • খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুযোগ পেল আব্দুল মোনেম সুগার রিফাইনারি
  • চলতি অর্থবছরে ৪৩ খাতে রপ্তানি প্রণোদনা হার অপরিবর্তিত রাখল সরকার

Most Read

1
ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
খেলা

‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১

3
ছবি: এএফপি
খেলা

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

4
রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
অর্থনীতি

রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ

5
ছবি: সিসিটিভি
আন্তর্জাতিক

চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

6
ফাইল ছবি
অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]