Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
অবসরের পরও সোনালী ব্যাংকের যুক্তরাজ্য সাবসিডিয়ারির চেয়ারম্যানের দায়িত্বে সাবেক সচিব, কেন্দ্রীয় ব্যাংকের উদ্বেগ

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
19 August, 2025, 10:00 am
Last modified: 19 August, 2025, 09:59 am

Related News

  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • সোনালী ব্যাংক ও সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ
  • সরকারি ব্যাংক ঋণ দিতে পারে, কিন্তু ঋণ আদায় করতে পারে না: গভর্নর
  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা রেকর্ড ৮,০১৭ কোটি টাকা
  • ৫,৯৪৯ কোটি টাকা মূলধন ঘাটতি কাটিয়ে ৮৩ কোটি টাকা উদ্বৃত্তে সোনালী ব্যাংক

অবসরের পরও সোনালী ব্যাংকের যুক্তরাজ্য সাবসিডিয়ারির চেয়ারম্যানের দায়িত্বে সাবেক সচিব, কেন্দ্রীয় ব্যাংকের উদ্বেগ

আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে দ্রুত ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি
শাখাওয়াত প্রিন্স
19 August, 2025, 10:00 am
Last modified: 19 August, 2025, 09:59 am
ছবি: সংগৃহীত

সোনালী ব্যাংকের বিদেশি সাবসিডিয়ারি সোনালী বাংলাদেশ (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান হিসেবে সাবেক সচিব আসাদুল ইসলামের দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। 

এই নিয়োগটি ২০১৭ সালে জারি করা অর্থ মন্ত্রণালয়ের একটি পরিপত্রের সঙ্গে সাঙ্ঘর্ষিক বলে মনে করা হচ্ছে।

সরকারের সিনিয়র সচিব হিসেবে চুক্তির শর্ত অনুযায়ী আসাদুল ইসলাম ২০২১ সালের ২৭ আগস্ট অবসরে যান। কিন্তু মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা উপেক্ষা করে অবসরের পরও তিনি সোনালী বাংলাদেশ (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান পদে বহাল রয়েছেন। 

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (বিএফআইডি) সিনিয়র সচিব বরাবর চিঠি পাঠিয়ে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

২০১৭ সালের ওই পরিপত্র অনুযায়ী, সরকারি কর্মকর্তারা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। তবে পরিপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, চাকরি থেকে অবসরে গেলে সংশ্লিষ্ট পদের দায়িত্ব তাৎক্ষণিকভাবে শূন্য বলে গণ্য হবে এবং নতুন নিয়োগ দিতে হবে।

সোনালী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী এই নিয়ম লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি টিবিএসকে বলেন, 'অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী সোনালী বাংলাদেশ (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান হিসেবে আসাদুল ইসলামের দায়িত্বে আইনি ব্যত্যয় রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে চিঠি দিয়েছে; এখন বিষয়টি দেখবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।'

২০২২ সালে লাইসেন্স বাতিল

এ বিষয়ে অবগত কর্মকর্তারা টিবিএসকে জানান, দীর্ঘমেয়াদি লোকসানসহ নানা অনিয়মের কারণে ২০২২ সালের ১৬ আগস্ট দেশটির নিয়ন্ত্রক সংস্থা যুক্তরাজ্যভিত্তিক এই সাবসিডিয়ারির লাইসেন্স বাতিল করে। প্রতিষ্ঠানটির আগের নাম ছিল সোনালী ব্যাংক (ইউকে) লিমিটেড। লাইসেন্স বাতিলের পর একই দিনে কোম্পানিটিকে পুনর্গঠন করে সোনালী বাংলাদেশ (ইউকে) লিমিটেড নামে নতুন সত্তা গঠন করা হয়। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের কোম্পানিজ হাউসে ফিন্যান্সিয়াল ইন্সটিটিউশন ও ট্রেড এনটিটি হিসেবে নিবন্ধিত হয়। এর পরিশোধিত মূলধন ৬১.৪৬ মিলিয়ন পাউন্ড (বর্তমান মূল্যে যা ১ হাজার কোটি টাকারও বেশি)।

প্রতিষ্ঠানটির প্রধান কার্যক্রম হলো সোনালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশের অন্যান্য ব্যাংকের এলসি বিল অ্যাডভাইজ, নেগোশিয়েট, কনফার্ম ও ডিসকাউন্ট সুবিধা প্রদান। এছাড়া যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের বৈদেশিক রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়ায় সহায়তা করাও এর অন্যতম দায়িত্ব।

যুক্তরাজ্যের রেমিট্যান্স বাজারে চ্যালেঞ্জ

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বাড়লেও যুক্তরাজ্যে পরিচালিত বাংলাদেশি ব্যাংকগুলোর মানি এক্সচেঞ্জ ব্যবসা বড় ধরনের লোকসানে পড়েছে।

২০১০ সালের পর থেকে এক ডজনের বেশি ব্যাংক যুক্তরাজ্যে মানি এক্সচেঞ্জ হাউস খোলার উদ্যোগ নিলেও টেকসইভাবে পরিচালনা করতে না পারায় প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকসহ ছয়টি প্রতিষ্ঠানের শাখা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে।

বর্তমানে ব্যাংক এশিয়া, ব্র্যাক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এক্সিম ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক—এই সাতটি এক্সচেঞ্জ হাউস কার্যক্রম চালাচ্ছে। কিন্তু এর অধিকাংশই ধারাবাহিক লোকসান গুনছে বলে ব্যাংকিং খাতের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে।

Related Topics

টপ নিউজ

সোনালী ব্যাংক / সোনালী বাংলাদেশ ইউকে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • সোনালী ব্যাংক ও সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ
  • সরকারি ব্যাংক ঋণ দিতে পারে, কিন্তু ঋণ আদায় করতে পারে না: গভর্নর
  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা রেকর্ড ৮,০১৭ কোটি টাকা
  • ৫,৯৪৯ কোটি টাকা মূলধন ঘাটতি কাটিয়ে ৮৩ কোটি টাকা উদ্বৃত্তে সোনালী ব্যাংক

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]