Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
মূল্যস্ফীতি সামান্য কমে মে মাসে ৯.০৫ শতাংশ, জুনে ৮ শতাংশের নিচে নামার আশা অর্থ উপদেষ্টার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 June, 2025, 04:35 pm
Last modified: 02 June, 2025, 05:36 pm

Related News

  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
  • টানা তিন মাস ৯ শতাংশের ওপরে মূল্যস্ফীতি
  • জুনে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯.১৬%, এক বছরের গড় ৮.৬৮ শতাংশ
  • ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • সরকারি তহবিল থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের চিকিৎসা ব্যয় নিয়ে বিতর্ক

মূল্যস্ফীতি সামান্য কমে মে মাসে ৯.০৫ শতাংশ, জুনে ৮ শতাংশের নিচে নামার আশা অর্থ উপদেষ্টার

খাদ্য মূল্যস্ফীতি মে মাসে কমে ৮ দশমিক ৫৯ শতাংশে দাঁড়িয়েছে, যা এপ্রিল মাসে ছিল ৮ দশমিক ৬৩ শতাংশ।
টিবিএস রিপোর্ট
02 June, 2025, 04:35 pm
Last modified: 02 June, 2025, 05:36 pm
অলংকরণ: টিবিএস

মে মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে দাঁড়িয়েছে ৯ দশমিক শূন্য ৫ শতাংশ, যা আগের মাসে ছিল ৯ দশমিক ১৭ শতাংশ। সোমবার (২ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবিএসের তথ্যে আরও দেখা গেছে, খাদ্য মূল্যস্ফীতি মে মাসে কমে ৮ দশমিক ৫৯ শতাংশে দাঁড়িয়েছে, যা এপ্রিল মাসে ছিল ৮ দশমিক ৬৩ শতাংশ।

একইভাবে, খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতিও কমে ৯ দশমিক ৪২ শতাংশে নেমে এসেছে, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৬১ শতাংশ।

এদিকে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি জুন মাসের মধ্যে ৮ শতাংশের নিচে নেমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনের টেলিভিশন ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে জিডিপি প্রবৃদ্ধির হার কিছুটা কমতে পারে।

তিনি আরও বলেন, মূল্যস্ফীতি কমাতে টাকার স্থিতিশীল বিনিময় হার নিশ্চিত করা জরুরি, যার জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখা প্রয়োজন।

তার ভাষ্য অনুযায়ী, সরকারের ধারাবাহিকভাবে গ্রহণ করা সংকোচনমূলক মুদ্রানীতির ফলে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যে নীতিগত সুদের হার ১৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে এবং আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় সংকোচনমূলক রাজস্ব নীতি অনুসরণ করা হচ্ছে।

এতে অপ্রয়োজনীয় সরকারি ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

উপদেষ্টার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ, যা ২০২৫ সালের এপ্রিলে কমে এসেছে ৯ দশমিক ১৭ শতাংশে।

তিনি বলেন, 'এ বছরের রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে স্থিতিশীল ছিল। এই ধারা অব্যাহত থাকলে আশা করা যাচ্ছে, জুন মাসের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে নেমে আসবে।'

Related Topics

টপ নিউজ

বাজেট ২০২৫-২৬ / মূল্যস্ফীতি / মূল্যস্ফীতির হার / অর্থ উপদেষ্টা / সালেহউদ্দিন আহমেদ।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
  • টানা তিন মাস ৯ শতাংশের ওপরে মূল্যস্ফীতি
  • জুনে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯.১৬%, এক বছরের গড় ৮.৬৮ শতাংশ
  • ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • সরকারি তহবিল থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের চিকিৎসা ব্যয় নিয়ে বিতর্ক

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]