Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
এপ্রিলের ২৯ দিনে বাংলাদেশ পেল ২.৬১ বিলিয়ন ডলার রেমিট্যান্স

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
30 April, 2025, 06:50 pm
Last modified: 30 April, 2025, 06:53 pm

Related News

  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার
  • বৈদেশিক মুদ্রা আইনের মামলা: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ জুন
  • এপ্রিলে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ডলার, বার্ষিক প্রবৃদ্ধি ১৩.৫%
  • ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক
  • শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দেশের দূত হিসেবে কাজ করবেন: নৌপরিবহন মন্ত্রী

এপ্রিলের ২৯ দিনে বাংলাদেশ পেল ২.৬১ বিলিয়ন ডলার রেমিট্যান্স

এই ধারা ইঙ্গিত দেয় যে বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেমিট্যান্স এখন অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে।
টিবিএস রিপোর্ট
30 April, 2025, 06:50 pm
Last modified: 30 April, 2025, 06:53 pm
ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, এপ্রিল মাসের প্রথম ২৯ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২.৬১ বিলিয়ন তথা ২৬১ কোটি ডলার।

ঈদ-উল-ফিতরের পরও রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী রয়েছে, যা আবারও প্রমাণ করে যে দেশের অর্থনীতিতে অভিবাসী শ্রমিকদের অবদান কতটা গুরুত্বপূর্ণ।

ঈদের আগেই, মার্চ মাসে প্রবাসীরা রেকর্ড ৩.২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। উৎসবকেন্দ্রিক ব্যয়ের পাশাপাশি এটি প্রবাসীদের মধ্যে দেশে অর্থ পাঠানোর আগ্রহ বৃদ্ধির ইঙ্গিত দেয়।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে ধারাবাহিক রেমিট্যান্স প্রবাহ বড় ধরনের ভূমিকা রেখে চলেছে। এর ফলে দেশের রিজার্ভের পরিমাণ বর্তমানে প্রায় ২৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

চলতি অর্থবছরের (২০২৪–২৫) প্রথম নয় মাসে বাংলাদেশে মোট ২১.৭৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যেখানে আগের অর্থবছরের (২০২৩–২৪) একই সময়ে এসেছিল ১৭.০৭ বিলিয়ন ডলার। এক বছরের ব্যবধানে রেমিট্যান্স আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

এই ধারা ইঙ্গিত দেয় যে বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেমিট্যান্স এখন অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে।

বছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে। জানুয়ারিতে এসেছে ২.১৯ বিলিয়ন ডলার, ফেব্রুয়ারিতে ২.৫৩ বিলিয়ন ডলার এবং মার্চে তা বেড়ে দাঁড়ায় ৩.২৯ বিলিয়ন ডলারে।

এর আগের মাসগুলোতেও প্রবাহ ছিল দৃঢ়; ডিসেম্বর মাসে এসেছে ২.৬৪ বিলিয়ন ডলার, নভেম্বরে ২.২০ বিলিয়ন ডলার এবং অক্টোবরে ২.৩৯ বিলিয়ন ডলার।

Related Topics

টপ নিউজ

রেমিট্যান্স / বৈদেশিক মুদ্রা / প্রবাসী আয় / প্রবাসী আয় প্রবাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার
  • বৈদেশিক মুদ্রা আইনের মামলা: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ জুন
  • এপ্রিলে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ডলার, বার্ষিক প্রবৃদ্ধি ১৩.৫%
  • ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক
  • শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দেশের দূত হিসেবে কাজ করবেন: নৌপরিবহন মন্ত্রী

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]