Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
জুলাই-মার্চে এডিপি ব্যয় কমেছে ২৪,৭১৮ কোটি টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
17 April, 2025, 09:15 pm
Last modified: 17 April, 2025, 09:20 pm

Related News

  • এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে
  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
  • এডিপি বাস্তবায়নে স্থবিরতা: ছয় মাসের ব্যয় ৮ বছরের মধ্যে সর্বনিম্ন
  • অর্থবছরের চার মাসে এডিপি বাস্তবায়নের হার সামান্য বাড়লেও ব্যয় কমেছে ২,১০০ কোটি টাকা
  • প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়ন হার ৫ শতাংশ বেড়েছে, তবে ব্যয় কমেছে ১,০৫৭ কোটি টাকা

জুলাই-মার্চে এডিপি ব্যয় কমেছে ২৪,৭১৮ কোটি টাকা

আগের অর্থবছরের একই সময়ে এডিপি ব্যয় ছিল ১ লাখ ৭ হাজার ৬১২ কোটি টাকা, যা সংশোধিত বরাদ্দের ৪২.৩০%।
টিবিএস রিপোর্ট
17 April, 2025, 09:15 pm
Last modified: 17 April, 2025, 09:20 pm

চলতি অর্থবছরের তিন-চতুর্থাংশ সময় পার হয়ে গেলেও— বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নে গতি কম সরকারের। গত জুলাই থেকে মার্চ সময়ে উন্নয়ন ব্যয় গত বছরের তুলনায় ২৪ হাজার ৭১৮ কোটি টাকা কমেছে।

বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য অনুযায়ী, এই ৯ মাসে এডিপি খরচ হয়েছে মাত্র ৮২ হাজার ৮৯৪ কোটি টাকা—যা সংশোধিত এডিপি বরাদ্দ ২ লাখ ২৬ হাজার ১৬৫ কোটি টাকার মাত্র ৩৬.৬৫%।

অপরদিকে, আগের অর্থবছরের একই সময়ে এডিপি ব্যয় ছিল ১ লাখ ৭ হাজার ৬১২ কোটি টাকা, যা সংশোধিত বরাদ্দের ৪২.৩০%। আইএমইডির ২০১২ সাল থেকে সংরক্ষিত তথ্যমতে, এটি গত এক দশকের মধ্যে সর্বনিম্ন ৯ মাসের বাস্তবায়ন হার।

সাধারণত, এসময়ে এডিপি বাস্তবায়নের হার ৪২% থেকে ৪৫% এর মধ্যে থাকে।

ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মোস্তাফা কে মুজেরি বলেন, "গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর সৃষ্টি হওয়া অস্থিরতাই এডিপি বাস্তবায়নের ধীর গতির মূল কারণ। এখনও পুরোপুরি স্থিতিশীলতা ফিরে আসেনি।"

তিনি আরও সতর্ক করেন, শেষ প্রান্তিকে তড়িঘড়ি করে অর্থ খরচ করার প্রবণতা অনেক সময় অপচয় ও দুর্নীতির সৃষ্টি করে।

তিনি বলেন, "চাপের মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। অনেক সময় উচ্চ ব্যয়ের ছবি দেখাতে অগ্রিম বিল দিয়ে দেওয়া হয় ঠিকাদারদের, যা বন্ধ করতে হবে।"

আইএমইডির কর্মকর্তারাও বলেন, রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক পরিবর্তন এবং তহবিল ছাড়ে ধীরগতির কারণে প্রকল্প বাস্তবায়নে বড় ধরনের প্রভাব পড়েছে। অনেক প্রকল্প পরিচালকের পরিবর্তন বা অনিয়মের অভিযোগ রয়েছে, অন্যদিকে অনেক স্থানীয় ঠিকাদার এখনও কাজ শুরু করেননি।

বিদেশি অর্থায়নকৃত বেশ কিছু প্রকল্পেও – বিদেশি ঠিকাদার না থাকায় বিলম্ব দেখা দিয়েছে।

ব্যয়ের বিবরণ

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে এডিপি খরচের মধ্যে:
? সরকারি অর্থায়ন থেকে ব্যয় হয়েছে ৪৪,৩৭৬ কোটি টাকা, যা মোট বরাদ্দের মাত্র ৩২.৮৭%। আগের অর্থবছরে একই সময়ে এই হার ছিল ৩৬.১৪%।
? বিদেশি উৎস থেকে ব্যয় হয়েছে ৩২,৪১১ কোটি টাকা, যা বরাদ্দের ৪০%। গত বছর এই পরিমাণ ছিল ৪৪,০৬৬ কোটি টাকা বা ৫২.৭৭%।
? সরকারি সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে খরচ হয়েছে ৬,১০৭ কোটি টাকা (প্রথম আট মাসে)।
বরাদ্দপ্রাপ্ত শীর্ষ ১৫ মন্ত্রণালয় ও বিভাগ পেয়েছে মোট এডিপির ৭৪.৪৮%। তবে তাদের মধ্যে অনেকের বাস্তবায়ন হার ছিল হতাশাজনক।

দুর্বল বাস্তবায়নকারী বিভাগ ও মন্ত্রণালয়:

স্বাস্থ্য সেবা বিভাগ: খরচ করেছে মাত্র ১৪.৪১%। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে রয়েছে 'পঞ্চম স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত কর্মসূচি' (এইচএনপিএসপি) অনুমোদনে বিলম্ব। এই পাঁচ বছর মেয়াদি কর্মসূচি জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল।

এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়: বরাদ্দের ২৪.৮৩%, সেতু বিভাগ: ২৭% এবং রেলপথ মন্ত্রণালয়: ৩২.৭১% এডিপি বাস্তবায়ন করেছে। 

পারফরম্যান্স ভালো যাদের:

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বরাদ্দের ৭৯.৭১%, বিদ্যুৎ বিভাগ ৫৬% এবং কৃষি মন্ত্রণালয় ৫৪% ব্যয় করতে পেরেছে। 

স্থানীয় সরকার বিভাগ ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বরাদ্দের ৪৫% করে ব্যয় করেছে। 

এই ব্যয়চিত্র থেকেই স্পষ্ট যে এডিপি বাস্তবায়নে বড় একটি বৈষম্য কাজ করছে—কোনো কোনো খাতে দ্রুত অগ্রগতি হলেও, গুরুত্বপূর্ণ সামাজিক খাতে (যেমন স্বাস্থ্য) অগ্রগতি নেই বললেই চলে। কার্যকর সিদ্ধান্ত, দ্রুত প্রকল্প অনুমোদন এবং নিরবচ্ছিন্ন তহবিল ছাড়ই এখন বাস্তবায়নের গতি ফেরাতে সবচেয়ে জরুরি।

Related Topics

টপ নিউজ

বার্ষিক উন্নয়ন কর্মসূচি / এডিপি বাস্তবায়ন / জুলাই-মার্চ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে
  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
  • এডিপি বাস্তবায়নে স্থবিরতা: ছয় মাসের ব্যয় ৮ বছরের মধ্যে সর্বনিম্ন
  • অর্থবছরের চার মাসে এডিপি বাস্তবায়নের হার সামান্য বাড়লেও ব্যয় কমেছে ২,১০০ কোটি টাকা
  • প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়ন হার ৫ শতাংশ বেড়েছে, তবে ব্যয় কমেছে ১,০৫৭ কোটি টাকা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]