Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
আফগানদের হারিয়ে সুপার এইট পর্ব শুরু ভারতের

খেলা

টিবিএস রিপোর্ট
21 June, 2024, 12:25 am
Last modified: 21 June, 2024, 12:25 am

Related News

  • আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

আফগানদের হারিয়ে সুপার এইট পর্ব শুরু ভারতের

ব্যাট হাতে দাপট দেখিয়েছেন সূর্যকুমার যাদব, বল হাতে আগুন ঝরিয়েছেন জস্প্রিত বুমরাহ। আর এই দুজনের কল্যাণে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন সূর্যকুমার। 
টিবিএস রিপোর্ট
21 June, 2024, 12:25 am
Last modified: 21 June, 2024, 12:25 am

দারুণ জয়ে সুপার এইট পর্ব শুরু করল ভারত। আজ বার্বাডোসে আফগানিস্তানকে ৪৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল। ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়েছে ভারত। আফগানিস্তান সুযোগই পায়নি কোনো ধরনের অঘটন ঘটানোর। 

ব্যাট হাতে দাপট দেখিয়েছেন সূর্যকুমার যাদব, বল হাতে আগুন ঝরিয়েছেন জস্প্রিত বুমরাহ। আর এই দুজনের কল্যাণে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন সূর্যকুমার। 

টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান করে ভারত। জবাবে ধুঁকতে ধুঁকতে ১৩৪ রানে অলআউট হয় আফগানিস্তান। রান তাড়ায় শুরু থেকেই পথহারা ছিল আফগানরা। ২৩ রানের মধ্যে দুই ওপেনার সহ পুরো টপ অর্ডারকে হারায় তারা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি আফগান ইনিংস। 

সর্বোচ্চ ২৬ রান এসেছে ওমরজাইয়ের ব্যাট থেকে, ভারতের হয়ে জস্প্রিত বুমরাহ দেখিয়েছেন জাদু। মাত্র সাত রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। সমান সংখ্যক উইকেট নিয়েছেন আর্শদীপ সিংও, তবে তিনি রান খরচ করেছেন ৩৬। 

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায় ভারত। তবে সামাল দেন কোহলি ও পন্ত। কোহলি ২৪ ও পন্ত ২০ রান করে বিদায় নেন। উইকেটে এসেই হাত খুলে মারতে থাকেন সূর্যকুমার যাদব। এই ডানহাতি ব্যাটসম্যান শেষ পর্যন্ত করেন ২৮ বলে পাঁচ চার ও তিন ছয়ে ৫৩ রান। হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩২ রান। 

আফগানিস্তানের হয়ে রশিদ খান বল হাতে আলো ছড়িয়েছেন। মাত্র ২৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন এই লেগ স্পিনার। উইকেট নেওয়ার ধারা অব্যাহত রেখেছেন ফজলহক ফারুকিও। ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে এই পেসারের মোট শিকার দাঁড়িয়েছে ১৫টিতে। 

Related Topics

টপ নিউজ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ / ভারত ক্রিকেট দল / আফগানিস্তান ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]