Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
শীর্ষস্থান হারিয়ে পাঁচে সাকিব, হৃদয়ের উন্নতি ৩২ ধাপ 

খেলা

টিবিএস ডেস্ক
12 June, 2024, 05:55 pm
Last modified: 20 June, 2024, 01:18 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

শীর্ষস্থান হারিয়ে পাঁচে সাকিব, হৃদয়ের উন্নতি ৩২ ধাপ 

বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের তিন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের। এগিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও।
টিবিএস ডেস্ক
12 June, 2024, 05:55 pm
Last modified: 20 June, 2024, 01:18 pm

অনেক দিন ধরেই সাকিব আল হাসানের ব্যাটে রান নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দুই ম্যাচেও অনুজ্জ্বল থেকে গেছেন তিনি। বল হাতেও করতে পারেননি কিছু, চলতি বিশ্বকাপে এখনও কোনো উইকেট পাননি। এমন বিবর্ণ পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান তার দখলে নেই, পিছিয়ে গেছেন চার ধাপ। 

সাকিবের অবনতি হলেও বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন মুস্তাফিজুর রহমান। ১০ ধাপ উন্নতি হয়েছে বাঁহাতি এই পেসারের। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং বিভাগের প্রাণ হয়ে ওঠা তাওহিদ হৃদয়। সপ্তাহের পারফরম্যান্স বিবেচনায় করা র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ বুধবার প্রকাশ করেছে আইসিসি। 

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ৩০ রান খরচায় উইকেট পাননি সাকিব। ব্যাট হাতেও পারেননি অবদান রাখতে পারেননি, ১৪ বলে করেন ৮ রান। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ ওভারে ৬ রান দেওয়া সাকিব উইকেটের দেখা পাননি, পরে ব্যাট হাতে ৪ বলে করেন ৩ রান। অচেনা সাকিব অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে চার ধাপ পিছিয়ে বর্তমানে পাঁচ নম্বরে আছেন। শীর্ষস্থান এখন আফগানিস্তানের মোহাম্মদ নবীর দখলে।

বিশ্বকাপে নিজেদের দুই ম্যাচেই ব্যাটিংয়ে বাংলাদেশের কাণ্ডারী ছিলেন হৃদয়। শ্রীলঙ্কার বিপক্ষে ৪০ রান করা ডানহাতি এই ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ৩৭ রান। এতে ৩২ ধাপ উন্নতি হয়েছে তার। ২৭তম স্থানে আছে হৃদয়, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা। 

বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের তিন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের। এগিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। ১০ ধাপ এগিয়ে মুস্তাফিজ আছেন ১৩ নম্বরে, তার উপরে বাংলাদেশের আর কোনো বোলার নেই। দুই ম্যাচে ২টি করে উইকেট নেওয়া তাসকিন আছেন ১৯তম স্থানে, তার উন্নতি হয়েছে ৮ ধাপ। 

সবচেয়ে বড় লাফ দিয়েছেন তানজিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে ৩ উইকেট নেওয়া তরুণ এই পেসার এগিয়েছেন ১০৮ ধাপ। দুই ম্যাচে চার উইকেট নেওয়া তানজিম যৌথভাবে আছেন ৯৮তম স্থানে। দুই ম্যাচে চার উইকেট নেওয়া রিশাদের উন্নতি হয়েছে ২৪ ধাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম লেগ স্পিনার হিসেবে খেলা ২১ বছর বয়সী তরুণ আছেন ৩০তম স্থানে।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / তাওহিদ হৃদয় / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ / আইসিসি র‌্যাঙ্কিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]