Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
বড় সংগ্রহ নিয়েও হারল মাশরাফিবিহীন সিলেট

খেলা

টিবিএস রিপোর্ট
04 February, 2023, 10:45 pm
Last modified: 04 February, 2023, 11:04 pm

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

বড় সংগ্রহ নিয়েও হারল মাশরাফিবিহীন সিলেট

চোটের কারণে খেলা হয়নি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। দুই পাকিস্তানি আমির ও ইমাদের অভাবও টের পেয়েছে সিলেট। বোলিংয়ে শক্তি হারানোয় বড় সংগ্রহ করেও জেতা হলো না তাদের।
টিবিএস রিপোর্ট
04 February, 2023, 10:45 pm
Last modified: 04 February, 2023, 11:04 pm

সবার আগে প্লে-অফ পর্ব নিশ্চিত করে দুর্বার ছন্দে থাকা সিলেট স্ট্রাইকার্স। গ্রুপ পর্বের বাকি ম্যাচে তাই চাপ ছিলো না দলটির ওপর। নির্ভার হয়ে ব্যাট হাতে ঝড় তুলে তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহিম দলকে বড় সংগ্রহও এনে দেন। কিন্তু বল হাতে সুবিধা করতে না পারা এবং রংপুর রাইডার্সের রনি তালকুদার, শোয়েব মালিকদের দাপুটে ব্যাটিংয়ে হার মানতে হলো মাশরাফিবিহীন সিলেটকে। 

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেটকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। আগের দিন প্লে-অফ নিশ্চিত করা দলটি এবারের বিপিএলের সপ্তম জয় তুলে নিলো। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা বরিশাল ও কুমিল্লার সমান ১৪ পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে চার নম্বরে আছে রংপুর। ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে সিলেট। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামে সিলেট। আসরজুড়ে ব্যাট হাতে রানের ফোয়ারা বইয়ে দেওয়া তৌহিদ হৃদয় ও মুশফিকের অসাধারণ ইনিংসে ২ উইকেটে ১৭০ রান তোলে তারা। জবাবে উদ্বোধনী জুটিতেই ১০০ রান পাওয়া রংপুর ম্যাচসেরা রনি ও মালিকের ব্যাটে ১২ বল হাতে রেখেই জয় তুলে নেয়। 

জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন রনি ও নাঈম শেখ। সঙ্গীকে এক পাশে রেখে রনি একাই অবশ্য তাণ্ডব চালান। উদ্বোধনী জুটিতে ১০০ রান পায় রংপুর। ৩৫ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন রনি। কিছুক্ষণ পর বিদায় নেওয়া নাঈম ৩২ বলে ৬টি চারে ৪৫ রান করেন। 

বাকি কাজ সারেন মালিক ও অধিনায়ক নুরুল হাসান সোহান। মালিক ২৪ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৪১ রানের হার না মানা ইনিংস খেলেন। ১৭ রানে অপরাজিত থাকেন সোহান। সিলেটের ইরফান ও রাজা একটি করে উইকেট নেন। পাকিস্তানের মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম চলে যাওয়ায় বোলিংয়ে শক্তি হারিয়েছে সিলেট। চোটের কারণে মাশরাফিও খেলতে পারেননি। 

এর আগে ব্যাটিং করা সিলেটের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন হৃদয়। ব্যাট হাতে স্বপ্নের ছন্দে থাকা ডানহাতি এই ব্যাটসম্যান ৫৭ বলে ১৩টি চার ও ২টি ছক্কায় ৮৫ রানের ঝলমলে ইনিংস খেলেন। বিপিএলের পঞ্চম হাফ সেঞ্চুরি করা হৃদয়ের এটা ক্যারিয়ার সেরা ইনিংস। ৩৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৫ রানের হার না মানা ইনিংস খেলেন মুশফিক। একটি করে উইকেট পান রংপুরের শেখ মেহেদি হাসান ও হাসান মাহমুদ।

Related Topics

টপ নিউজ

সিলেট স্ট্রাইকার্স / রংপুর রাইডার্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]