পানি সরতে শুরু করলেও বাঁশখালীজুড়ে হাহাকার
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি ধীরে ধীরে নামছে চট্টগ্রামের বাঁশখালীতে। কিন্তু পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ধ্বংসের ভয়াবহতা। কর্দমাক্ত ঘর, ভেঙে পড়া বসতভিটা, তলিয়ে যাওয়া ফসল, ক্ষতিগ্রস্ত মাছের প্রজেক্ট আর অনিশ্চয়তায় ডুবে থাকা হাজারো পরিবার। সব মিলিয়ে স্বাভাবিক জীবনে ফেরার পথ এখনো অনেক দীর্ঘ।
