জাতীয় সংসদে 'ককাস অব আমেরিকা'র নেপথ্যে কী?
৪ জুলাই ২০২৬। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি। এই উপলক্ষ্যে বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত একটি অনুষ্ঠানের ছবি ও ভিডিও ফেসবুকে প্রকাশ করে ঢাকার মার্কিন দূতাবাস। ক্যাপশনে ধন্যবাদ জানানো হয়, 'ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশের ককাস অব আমেরিকা'কে। আর এই একটি ধন্যবাদই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে জন্ম দিয়েছে নতুন কৌতূহলের। সবার মুখে মুখে ঘুরছে একটি প্রশ্ন, এই 'ককাস অব আমেরিকা' আসলে কী?
