ব্যাংককের বারে লাগা আগুনে অন্তত ২৭ জনের মৃত্যু
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত এবং আরও অন্তত ৬৩ জন আহত হয়েছেন। বেশ কয়েকজন ভুক্তভোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। উদ্ধার অভিযান এবং চিকিৎসা সেবা চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।
