ভিসা জালিয়াতি রুখতে জিরো টলারেন্স নীতিতে আমিরাত
সংযুক্ত আরব আমিরাতে এখন ভিসা, আবাসন ও শ্রম আইন ভাঙার বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি নিয়েছে সে দেশের সরকার। ফলে ভিজিট ভিসায় কাজ, অবৈধভাবে থাকা কিংবা দালালের মাধ্যমে ভুয়া কাগজপত্র জমা দিলে হতে পারে জেল, মোটা অঙ্কের জরিমানা এবং ডিপোর্টেশন। তবে এই কড়াকড়ির মধ্যেও দক্ষ কর্মীদের জন্য রয়েছে বিশাল সম্ভাবনা।
