বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থীতা বাতিল, এখন কী হবে?
চট্টগ্রাম-৪ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। ৩০ জুন প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে না। এছাড়া আদালতের এই আদেশের কারণে ঋণখেলাপি সংক্রান্ত জটিলতার জন্য আসলাম চৌধুরী জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথও নিতে পারছেন না।
