হরমুজে শক্তি প্রয়োগ করে কী বার্তা দিল ইরান?
গত সপ্তাহেই যুদ্ধবন্ধে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। সমঝোতা অনুযায়ী, হরমুজ প্রণালিতে অবাধে বাণিজ্যিক জাহাজ চলাচল করার কথা থাকলেও ২৫ জুন হঠাৎই একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। আর এতেই বন্ধ হয়ে গেছে পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজের নাবিকদের সরিয়ে নিতে জাতিসংঘের উদ্ধার অভিযান।
