রাজশাহীতে ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা-লুটপাট
রাজশাহীতে 'ম্যাংগো লাভার' নামে একটি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলায় প্রতিষ্ঠানের দুই কর্মচারী গুরুতর আহত হয়েছেন। ২৬ জুন রাতে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা।
