ইরান যুদ্ধে লাভের পাল্লা কোন দিকে হেলছে?
পরিস্থিতি যা-ই হোক; পরাজয় স্বীকার করা যাবে না। এক অদ্ভুত জয়ের নেশা ট্রাম্পের। সেই তিনিই যখন ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের হুমকি দিয়ে শেষমেশ আলোচনার টেবিলে বসে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন; তখন সেটিকেই ট্রাম্পের হার স্বীকার করে নেওয়া হিসেবে ধরে নিতে পারেন আপনি।
