কাঁটাবনে পাখি ব্যবসার আড়ালে ভয়ংকর পাচারকারী হাদিস!
হাদিসের এই অপরাধ সাম্রাজ্যের বিস্তৃতি দেখে চোখ কপালে ওঠার জোগাড় খোদ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের। কাটাবনের ছোট একটি দোকান থেকে যাত্রা শুরু করা হাদিস মূলত নিজের আড়ালে তৈরি করেছিলেন এক আন্তর্জাতিক সিন্ডিকেট। তিনি শুধু কাঁটাবনের পাখি বিক্রেতা নন, বরং আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারকারী সিন্ডিকেটের এক প্রধান ট্রাফিকিং এজেন্ট হিসেবে কাজ করতেন পর্দার আড়াল থেকে।
