টানা বিক্ষোভে উত্তাল বলিভিয়া, জরুরি অবস্থা জারি
ছয় সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে অচলাবস্থার মুখে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। ২০ জুন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটিতে ৯০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। পাশাপাশি দেশটির সড়কে বসানো অবরোধ সরাতে সেনা, সশস্ত্র পুলিশ ও বুলডোজার মোতায়েন করা হয়েছে।
