নেতানিয়াহুর নীল নকশা ফাঁস মার্কিন গোয়েন্দাদের
চাচা আপন প্রাণ বাঁচা; ইরান যুদ্ধে জড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থা এখন এমন। ইরানের সরকার পতন ঘটাতে গিয়ে এই দুই রাষ্ট্রপ্রধান এখন এমনই বেকায়দায় পড়েছে যে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। একদিকে মূল্যস্ফীতির চাপ ও মধ্যবর্তী নির্বাচনের আগে যুদ্ধ বন্ধ করে নিজেকে বাঁচাতে চাইছেন ট্রাম্প। অন্যদিকে আসন্ন নির্বাচনে জয় পেতে ট্রাম্পকে ইরান যুদ্ধে টেনে নিয়ে রাজনৈতিক চাপ থেকে বাঁচতে চাইছেন নেতানিয়াহু। চাইছেন ট্রাম্পের ইরান শান্তি চুক্তির প্রচেষ্টাকে নস্যাৎ করে দিতে। নেতানিয়াহুর সেই নীল নকশাই এবার ফাঁস করে দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এই ব্যাপারে ট্রাম্পকে সতর্কবার্তাও দিয়েছে তারা। ট্রাম্প কি গোয়েন্দা কর্মকর্তাদের এই সতর্কবার্তা শুনবেন? নাকি নেতানিয়াহুর পাতা ফাঁদে আবারও পা দেবেন?
