ফিফা বিশ্বকাপে সবচেয়ে বড় যুদ্ধটা কি ব্র্যান্ডের?
বিশ্বকাপ মানেই তো মাঠের ৯০ মিনিটের উত্তেজনা, গোল আর পয়েন্ট টেবিলের হিসাব-নিকাশ। কিন্তু একই সময় মাঠের বাইরে চলে আরেক বিশ্বকাপ লড়াই। সেই লড়াই মূলত দুই ক্রীড়াপণ্য জায়ান্ট- নাইকি ও অ্যাডিডাসের মধ্যে। বিপণন বা মার্কেটিংয়ের ভাষায় একে বলা যায় 'সংখ্যার খেলা'। কার মার্কেট ক্যাপিটালাইজেশন বা বাজার মূলধন কত বেশি, কে কত বেশি জার্সি-জুতো বিক্রি করলো? তা দিয়েই নির্ধারিত হয় এই বিশ্বকাপের বিজয়ী।
