মৌসুমী বৃষ্টিতে পানিবন্দি কালিয়াকৈরের হাজারো মানুষ
মাত্র কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈর পৌর এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। দুই দিন ধরে পানিতে তলিয়ে আছে সড়ক, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এমনকি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জমে থাকা পানিতে মাছ ধরতেও দেখা গেছে স্থানীয়দের। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।
