হঠাৎ কেন মস্কো কাঁপানো হামলা চালাল ইউক্রেন?
ফ্রান্সে জি-7 সম্মেলনে বিশ্ব নেতাদের উপস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরান যুদ্ধের ইতি টানছেন; তখন নতুন করে চাঙ্গা হতে শুরু করেছে ইউক্রেন যুদ্ধ। ১৭ জুন হঠাৎ করেই মস্কো কাঁপিয়ে নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোবাসী গত দুই বছরে এমন হামলা দেখেনি বলে জানানো হয়েছে একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে।
