ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সইয়ের পথে কোনো বাধা কি আসতে পারে?
মধ্যপ্রাচ্যের আকাশ থেকে কি তবে যুদ্ধের কালো মেঘ সরে যাচ্ছে? অসংখ্য নাটকীয় মোড় আর ব্যর্থ চেষ্টার পর, অবশেষে একটি চুক্তিতে পৌঁছাতে পেরেছে ওয়াশিংটন ও তেহরান। দুই চিরশত্রুর এই সমঝোতায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি আপাতত কমলেও, মাঠপর্যায়ে স্থায়ী শান্তি ফিরতে এখনও অনেক কিন্তু রয়ে গেছে।
