ইসলামী ব্যাংকসহ আমানতকারীদের উদ্দেশে কী বলেছেন গভর্নর?
বাংলাদেশের ব্যাংক খাত থেকে যারা অর্থ পাচার করেছেন তাদের শান্তিতে থাকতে দেবে না বাংলাদেশ ব্যাংক। পাচার করা অর্থ ফেরত আনার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ইসলামী ব্যাংকসহ আমানতকারীদের আশ্বস্ত করে তিনি বলেন, আগামী কয়েক দিনে কিছু টুলস প্রয়োগ করা হবে। তাতে আমানতকারীরা যেকোনো সময় যে কোন পরিমাণ টাকা তুলতে পারবেন। ১২ জুন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে ব্যাংকিং খাত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
