আগামী ৫ বছর ব্যক্তির করমুক্ত আয়ের সীমা কী হবে?
আগামী বাজেটে বাড়ছে ব্যক্তির কর মুক্ত আয়ের সীমা। বর্তমানে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা সাড়ে ৩ লাখ টাকা। ২০২৬-২৭ অর্থবছরে সেটি বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকার করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থাৎ এক বছরে কারো আয় ৩ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে থাকলে তিনি আয়কর হিসেবে শুন্য রিটার্ন জমা দেবেন।
