হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা: জ্বালানি সংকটের নতুন মোড়
বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে- তেলবাহী ট্যাংকার কিংবা বাণিজ্যিক জাহাজ, কোনো ধরনের নৌযানই আর এই জলপথ ব্যবহার করতে পারবে না। এমনকি নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ এই প্রণালি অতিক্রম করার চেষ্টা করলে সরাসরি গুলি চালানোরও হুঁশিয়ারি দিয়েছে দেশটির যৌথ সামরিক কমান্ড।
