জনসংখ্যা বিস্ফোরণ থেকে জন্মহার সংকট, নতুন বাস্তবতার মুখে ভারত?
একসময় যে দেশ 'জনসংখ্যা বিস্ফোরণ' ঠেকাতে নানা কর্মসূচি নিয়েছিল, সেই ভারতই এখন ভিন্ন এক উদ্বেগের মুখোমুখি। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির জন্মহার প্রথমবারের মতো জনসংখ্যা স্থিতিশীল রাখার প্রয়োজনীয় সীমার নিচে নেমে এসেছে। ফলে নতুন করে প্রশ্ন উঠছে-আগামী কয়েক দশকে কি শ্রমশক্তির সংকট ও বয়স্ক ব্যক্তিতে ঠাসা সমাজের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে ভারতকে?
