কেন ভবিষ্যৎ নিয়ে এত অনিশ্চয়তায় ভুগছেন সাধারণ ইরানিরা?
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং লাগামহীন মূল্যস্ফীতির কারণে ইরানের সাধারণ মানুষের জীবন ক্রমেই কঠিন হয়ে উঠছে। একদিকে হামলার আতঙ্ক, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক সংকটে মানুষ বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, ইন্টারনেট ব্ল্যাকআউটের আশঙ্কা এবং যুদ্ধের চাপ ইরানিদের দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলছে।
