নাসার আর্টেমিস-3 মিশনে কারা যাচ্ছেন?
চাঁদে স্থায়ীভাবে বসবাসে মানুষের স্বপ্ন বহু দিনের। ১৯৬৯ সালে অ্যাপোলো-11 মহাকাশযানে চড়ে নিল আর্মস্ট্রংয়ের চাঁদে পা রাখার মধ্য দিয়ে যেই যাত্রার শুরু। সেই মাহেন্দ্রক্ষণের তিন বছর না যেতেই মোট ৭ বার চাঁদের মাটিতে পা রেখেছেন ১২ নভোচারী। কিন্তু এরপর দীর্ঘ অপেক্ষা। ৫০ বছরের বেশি সময় পর অবশেষে সেই অপেক্ষা ফুরতে চলেছে। চাঁদে মানুষ পাঠানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে 'আর্টেমিস-3' মিশনের জন্য চার সদস্যের নভোচারী দলের নাম ঘোষণা করেছে নাসা।
