সরকারের ঘোষণার পরও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে শঙ্কা কোথায়?
দেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় স্থানীয় সরকার নির্বাচন। একদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট শর্ত মেনে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে। ঠিক তখনই জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে, যে দলের কার্যক্রম নিষিদ্ধ, সে দলের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই আসে না। এই দুই বিপরীতমুখী অবস্থানের মাঝেই নির্বাচন কমিশন আভাস দিয়েছে, আগামী আগস্টেই ঘোষণা হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল। শর্তসাপেক্ষ অংশগ্রহণ বনাম নিষেধাজ্ঞার দাবি, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে নির্বাচনী ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? আইনি ও রাজনৈতিক জটিলতাগুলোই বা কী? আজ আমরা কথা বলব এসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন, লেখক ও গবেষক আলতাফ পারভেজ।
