ইসরায়েলি কারাগারে যৌন নির্যাতনের ভয়াবহ চিত্র ফাঁস
প্রাপ্ত বয়স্ক ও শক্ত মানসিকতার মানুষ না হলে দয়া করে প্রতিবেদনটি এড়িয়ে যাবেন। কারণ, এখন যা বলব তা আপনার মানসিক যন্ত্রণার কারণ হতে পারে। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর যেই ভয়াবহ নির্যাতন হচ্ছে- তা বলে প্রকাশ করা রীতিমতো অসাধ্য। আপনি বা আমি যা ভাবতেও পারছি না- সেই নরক যন্ত্রণার মধ্য দিয়ে দিনের পর দিন পার করতে হচ্ছে ফিলিস্তিনি বন্দিদের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনের আলোকে সেই ভয়াবহ চিত্র তুলে ধরব টিবিএস এক্সপ্লেনারে।
