‘তেলাপোকাদের’ আন্দোলনে যোগ দেবে ইন্ডিয়া জোট?
গত এক দশকেরও বেশি সময় ধরে ভারতে ক্ষমতার কেন্দ্রে নরেন্দ্র মোদির দল বিজেপি। কট্টর হিন্দুত্ববাদী দলটি রীতিমতো স্টিম রোলার চালাচ্ছে মুসলিমদের ওপর। চুন থেকে পান খসলেই নেমে আসছে নির্যাতনের খড়গ। বাংলা ভাষাভাষী হলে তো কথায় নেই। একরকম ধরে বেধে ঠেলে দেওয়া হচ্ছে সীমান্তে। এমন নির্যাতনের পরও টু শব্দটি করতে পারছে না তারা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এ মুসলিমদের সামনে সুযোগ ছিল তেলাপোকা জনতা পার্টি বা সিজেপির আন্দোলনে শরিক হয়ে সরকারকে শক্ত বার্তা দেওয়া। কিন্তু সেই সুযোগ লুফে নেওয়ার বদলে উল্টো- আন্দোলন থেকে দূরে থাকছেন তারা। কেন এই আন্দোলন থেকে দূরে থাকতে চাইছে ভারতীয় মুসলিমরা- চলুন জেনে আসা যাক।
