তৃণমূল কংগ্রেস কি সত্যিই অস্তিত্ব সংকটে?
এক সময় যাকে পশ্চিমবঙ্গের অপ্রতিরোধ্য রাজনৈতিক শক্তি হিসেবে ধরা হতো, সেই তৃণমূল কংগ্রেসই কি এখন সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি? ক্ষমতা হারানোর পরপরই দলটির ভেতরে যে অস্থিরতা শুরু হয়েছে, তা ধীরে ধীরে রূপ নিচ্ছে বড় এক রাজনৈতিক ধাক্কায়। বিধায়কদের বিদ্রোহ, সংসদীয় বিভাজনের ইঙ্গিত এবং নেতৃত্ব নিয়ে প্রশ্ন… সব মিলিয়ে পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে; যেখানে স্পষ্ট নয়, আগামী দিনে কোন পথে হাঁটবে টিএমসি? প্রশ্ন এখন একটাই, এটা কি শুধুই সাময়িক অস্থিরতা, নাকি একটি বড় ভাঙনের শুরু?
