পরমাণু অস্ত্রে সবচেয়ে বেশি খরচ করছে কোন দেশ?
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, কিংবা বৈশ্বিক যুদ্ধ থামানোর কূটনীতি- সবখানেই যখন তহবিলের টান, ঠিক তখনই বিশ্বজুড়ে চলছে ধ্বংসের এক অবিশ্বাস্য প্রতিযোগিতা। International Campaign to Abolish Nuclear Weapons বা ICAN-এর সর্বশেষ প্রতিবেদন বলছে, গত ২০২৫ সালে বিশ্বজুড়ে পরমাণু অস্ত্রের পেছনে রেকর্ড পরিমাণ খরচ হয়েছে। অঙ্কটা প্রায় ১১৯ বিলিয়ন বা ১১ হাজার ৯০০ কোটি ডলার।
