কোন হুমকি মোকাবিলায় উত্তর কোরিয়াকে প্রয়োজন চীনের?
ভূ-রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বলে কিছু নেই। এখানে দাবার ঘুঁটি কেবল সরলরেখায় না, প্রয়োজনে লম্বা লাফ দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে। আবার প্রয়োজনে আগ্রাসী ঘোড়ার লাগামও টেনে ধরতে হয়। সাত বছর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উত্তর কোরিয়া সফরও ঠিক তেমনই। বিশ্ব নেতারা যেখানে শি সঙ্গে দেখা করতে বেইজিংয়ে লাইন ধরছেন- সেখানে বছরের প্রথম সফরে তিনি ছুটে গিয়েছেন পিয়ংইয়ংয়ে। এই সফরকে কেবল বন্ধুত্বের ফ্রেমে দেখার সুযোগ নেই, বরং পূর্ব এশিয়ার ক্ষমতার ভারসাম্য ও ভবিষ্যৎ ভূ-রাজনীতির দাবার ঘুঁটি সাজানোর এক কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে শি'র পিয়ংইয়ং সফরকে।
