যুক্তরাষ্ট্রের কঠিন ভিসা শর্তে কি বির্তকিত হচ্ছে এবারের বিশ্বকাপ?
আর মাত্র দুদিন পর, আগামী ১১ জুন থেকে যৌথভাবে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। তবে মাঠের ফুটবল যুদ্ধ শুরু হওয়ার আগেই মাঠের বাইরে বড় ধরনের কূটনৈতিক ও প্রশাসনিক বিতর্ক তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতি নিয়ে। ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন আইন এবং অতিরিক্ত নিরাপত্তা স্ক্রিনিং-এর কারণে খেলোয়াড়, টিম স্টাফ, ফেডারেশন কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সাংবাদিক এবং সমর্থকরা নজিরবিহীন ভিসা জটিলতার মুখোমুখি হয়েছেন।
