বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা জয়ের নায়ক হতে পারবেন কুনিয়া?
নব্বইয়ের দশক বা তার আগের ফুটবলপ্রেমীদের কাছে, 'ব্রাজিলের নাম্বার নাইন' মানেই এক টাক মাথার জাদুকর—যার চওড়া হাসির ফাঁক গলে বেরিয়ে আসত সামনের দুটো দাঁত। প্রতিপক্ষের রক্ষণভাগের সামান্যতম ফাঁকা জায়গা ভেঙে, বক্সে ঢুকে চোখের পলকে বল জালে জড়ানো, সেই খুনে স্ট্রাইকারের নাম রোনালদো নাজারিও, ফুটবল দুনিয়ার চিরকালের আর নাইন।
