মিরপুরে যেভাবে মিলল এক মায়ের গলিত মরদেহ
বাইরে থেকে দেখলে যে কারও মনে হবে, বহু বছর ধরে এখানে পা রাখেনি কেউ। ধুলো জমে আছে পুরো ঘরে, এলোমেলোভাবে জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে এখানে-ওখানে। সঙ্গে সুনসান নীরবতা যেন বলে দিচ্ছে, এটি একটি পরিত্যক্ত ঘর। কিন্তু এই নীরবতার ভেতরেই লুকিয়ে ছিল এক ভয়াবহ বাস্তবতা; যা সামনে আসতেই নাড়িয়ে দিয়েছে পুরো এলাকা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম। ৩১ মে রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় এমনই এক ঘর থেকে উদ্ধার হয় ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের অর্ধগলিত মরদেহ। চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পড়ে থাকা এই বৃদ্ধার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য।
