ইরান-যুক্তরাষ্ট্র পাল্টপাল্টি হামলায় সমঝোতা কি অনিশ্চিত?
মধ্যপ্রাচ্যে কি তবে আবারও বড় সংঘাতের পথে এগোচ্ছে পরিস্থিতি? একদিকে চলছে সমঝোতার বার্তা, অন্যদিকে থামছে না পাল্টাপাল্টি হামলা। ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন, ইরান পরমাণু অস্ত্র না বানানোর বিষয়ে রাজি হয়েছে এবং দুই দেশ সমঝোতার খুব কাছাকাছি, ঠিক তখনই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে।
