কোরবানির চামড়া: সম্পদ থেকে বোঝা হওয়ার গল্প
বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ কাঁচা চামড়া উৎপাদনকারী দেশ। বিশেষ করে ঈদুল আজহার সময় দেশে বিপুল পরিমাণ পশুর চামড়া সংগ্রহ হয়, যা দেশের চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের জন্য বিশাল সম্পদ হতে পারত। কিন্তু বাস্তবে প্রতি বছর একই চিত্র দেখা যায়—অব্যবস্থাপনা, সংরক্ষণের ঘাটতি, মূল্যপতন এবং বাজার ব্যবস্থার দুর্বলতার কারণে এই মূল্যবান সম্পদের বড় অংশ অপচয় হয়। বিস্তারিত জানতে আমাদের বিশ্লেষণটি পুরো দেখার আমন্ত্রণ।
