শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ নিয়ে কী বলছে ভারতীয় দূতাবাস?
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছে ঢাকার ভারতীয় দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জিয়াউর রহমান স্মরণে বার্তা দিয়েছে দূতাবাস। ওই পোস্টে বাংলাদেশ ও ভারতের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে একসঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে দিল্লি।
