শহীদ জিয়ার আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে দলীয় নেতাকর্মীদের ঢল নামে। ৩০ মে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী ঘিরে দলীয় নেতাকর্মীরা সকাল থেকে শহীদ রাষ্ট্রপতির সমাধিতে আসতে শুরু করেন। সকাল দশটা নাগাদ সমাধির আশে পাশে হাজার হাজার নেতাকর্মীকে দেখা যায়। সকাল ১১টা ১০ মিনিটের সময় সমাধিস্থলে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ফুল দিয়ে সমাধিতে শ্রদ্ধা জানানোর পর ফাতেহা পাঠ করেন। এরপর দোয়া ও মোনাজাত করেন। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী।
