যুক্তরাষ্ট্রের হামলায় আবারো কেঁপে উঠলো ইরান
দীর্ঘ ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির নীতি ভেঙে ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ২৫ মে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, 'আত্মরক্ষা' এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
