চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে হামলায় কী ব্যবস্থা?
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে গভীর রাতে বুলডোজার দিয়ে র্যাব-পুলিশের একটি ক্যাম্পের দেয়াল ও বিভিন্ন অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয় বলে জানিয়েছে র্যাব।
